ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো:কায়সার উদ্দিন, শেরপুর
প্রকাশ: Wednesday, 19 February, 2025, 7:24 PM

শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর এর আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নকলা উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এর সভাপতিত্বে উক্ত আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, নকলা সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত-ই-রাব্বী, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, উপজেলা বিএপি’র আহ্বায়ক
আলহাজ্ব মো: খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার আলম, ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্রো, আবুবকর সিদ্দিক প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজগঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নকলা পৌর শহরে যানজট, অতিদরিদ্রদের জন্য টিসিবি পণ্য ক্রয়ে স্মার্ট ফ্যামিলিকার্ড বিতরণে অনিয়ম, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আলেম উলামাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status