|
শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মো: কায়সার উদ্দিন, শেরপুর
|
![]() শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেয়া হযনি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল যারা মিথ্যা মামলায় কারাগারে আটক আছেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তাকে মুক্তি না দেওয়ায় দেশবাসী বিস্মিত। তিনি আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবী জানান। অন্যথায় জামায়াতে ইসলামী সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী দেন। জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারী ও শেরপুর -২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মু: গোলাম কিবরিয়া ভিপি এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো: আব্দুল বাতেন প্রমুখ। সমাবেশ শেষে শহরের থানা মোড় থেকে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে গিয়ে শেষ হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
