|
আ'লীগের হরতালের প্রতিবাদে বাসন থানা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আ'লীগের হরতালের প্রতিবাদে বাসন থানা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাসন মেট্রো থানা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এতে বক্তব্য রাখেন বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু। বক্তব্যে বাবু বলেন, বিএনপি আজ হরতালের বিরুদ্ধে মিছিল করেছে। আমরা আমাদের ছাত্রজনতা ও শ্রমিকদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এই স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা স্বড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজ পথে আছি থাকবো। তিনি আরো বলেন, বর্তমান সরকারকে একটি মেসেজ দিতে চাই, আমাদের আন্দোলনের ফসল আপনারা। জনগণ একটি সুস্থ নির্বাচন চায়, সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হউক, দেশটা শান্তি হউক। তারেক রহমানের বার্তা উল্লেখ করে শওকত বলেন, বিএনপির মধ্যে সন্ত্রাস চাঁদাবাজদের কোন ঠাই নেই। সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত থাকলে আন্দোলন সংগ্রামে যতই ভূমিকা থাক সরাসরি বহিষ্কার। শওকত বাবু বলেন, তারেক রহমানের নির্দেশে বাসন থানা এলাকায় কোন প্রকাশ সন্ত্রাস চাঁদাবাজদের স্থান হবেনা, এখানে এসব করতে দেয়া হবেনা। বক্তব্যের শেষাংশে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্যে দেশবাসির কাছে দোয়া প্রার্থনা করেন। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা এমারত, নাসির, বাসন মেট্রো থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লুৎফর রহমান গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আনিসুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বাসন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায় ফরহাদ হোসেন, যুগ্ন আহবায়ক পিনো পলাশ, গাজীপুর মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সোহেলী যুবদলের থানা সদস্য খোকন, আতিক, সানি, হাফিজ মোল্লাসহ বিএনপির সহযোগী অংগসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। প্রসঙ্গত :- বর্তমান সরকারের বিরুদ্ধে ১৬ ও ১৮ ফেব্রুয়ারি ফেইসবুক পোস্টে হরতালের ডাক দেয় আওয়ামীলীগ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
