ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 20 June, 2026, 11:05 AM

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগ  বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় মানুষদের মাঝে আজ জিআর চাউল বিতরণ করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উক্ত কার্যক্রমের সভাপতিত্ব  করেন জনাব মোঃ আল আমিন(উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী),এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, সদর ইউনিয়নের মেম্বার জাহিদুল হক মনির, ঝিনাইগাতী উপজেলা  বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মান্নান,ঝিনাইগাতী এফ রহমান হাই স্কুলের শিক্ষক  মো:অভিনুর সহ আরও অনেকেই।

উক্ত অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রশংসা করে বললেন,এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status