আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত মনিরুল ইসলাম(২০) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মনিরুল বাল্যকাল থেকেই দবিরগঞ্জ নিবাসী তার নানা মৃত মতু মন্ডলের বাড়ীতে থাকেন।
মৃত মনিরুলের ছোট মামী শিল্পী খাতুন জানান, সকালে আমি আমার ভাসুর মোন্নাফ এর বাড়ীতে গেলে রান্না ঘরের ভিতরে মনিরুল এর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সলঙ্গা থানার তদন্ত অফিসার জানান, মৃত মনিরুল এর মামা মোন্নাফ এর বাড়ীর রান্না ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মনিরুলের দেহ। তবে তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা ছিলো। পাশের ডাবে ছিলো মোবাইল বাঁধা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।