ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শিবপুরের তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের মধ্যে ১২শত বৃক্ষের চারা বিতরণ
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Saturday, 26 September, 2026, 9:30 PM

শিবপুরের তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের মধ্যে ১২শত বৃক্ষের চারা বিতরণ

শিবপুরের তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের মধ্যে ১২শত বৃক্ষের চারা বিতরণ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান’কে সামনে রেখে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে শিবপুরের ‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’তে শিক্ষার্থীদের মাঝে ১২ শত বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে এ অনুষ্ঠানে যোশর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন (ভিপি তোফাজ্জল) এ চারা বিতরণ করেন।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও একাডেমীর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।
একাডেমীর সভাপতি সহকারী অধ্যাপক (অব) মো: তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে একাডেমীর প্রতিষ্ঠাতা মো: বশিরুল ইসলাম, একাডেমীর রেক্টর মো: হারিছ মিঞা, প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

এছাড়া, গ্রীষ্মকালীন ক্রীড়ার দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য অত্র একাডেমির ৩ জন শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের অবদান হিসেবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ২ জন শিক্ষক’কে সম্মাননা স্মারক ও এককালীন আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status