উজিরপুরে যুবদল নেতার মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Monday, 20 January, 2025, 7:12 PM
উজিরপুরে যুবদল নেতার মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস হাওলাদার এর মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি সোমবার দুপুর বারোটার সময় তার নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফিজ আহমেদ বাবলু, এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী। উল্লেখ্য ২০২৪ সালের পাঁচ জুন এই যুবদল নেতার মা জহুরা বেগম ইন্তেকাল করেছিলেন।