ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
উলিপুরে আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি গ্রেফতার!
এম এইচ শাহীন, উলিপুর
প্রকাশ: Monday, 20 January, 2025, 7:15 PM

উলিপুরে আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি গ্রেফতার!

উলিপুরে আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি গ্রেফতার!

কুড়িগ্রামের উলিপুরে সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য,  সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ ।বিষয়টি নিশ্চিত করেছেন , উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান।পুলিশসূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারপিট এর ঘটনায় একটি মামলার আসামি মতি শিউলি। আজ সোমবার  উলিপুর এম, এস স্কুল এন্ড  কলেজের প্রধান ফটকের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সেই মামলায় সোমবার মতি শিউলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতি শিউলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status