ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
'রিয়াদে বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সৌদি আরব ব্যুরো প্রধান, সোহরাব হোসেন লিটন
প্রকাশ: Thursday, 28 November, 2024, 3:31 PM

'রিয়াদে বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

'রিয়াদে বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রিয়াদস্থ  বাংলাদেশ দুতাবাসের মিলনায়তনে  এক  অনুষ্ঠানের  আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স বলেন, ‘বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
তিনি আরো ও বলেন -আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন; তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে  এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।

 অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা কার্যক্রমের কারিকুলাম অনুযায়ী পরিচালিত  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের   এসএসসি এর ৪ জন এবং এইচএসসি এর ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ(ইংলিশ সেকশন )এর ও লেভেল এবং এ লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী  ৮ জন শিক্ষার্থীর  হাতে  ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status