ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
প্রিয়ব্রত ধর,অভয়নগর
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 10:58 PM

অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

অভয়নগরে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ অসহায় উপকারভোগী মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মডেল স্কুল রোডে পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার অফিস চত্বরে  এ বিতরণ অনুষ্ঠান  হয়ে থাকে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থয়নে ও পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার বাস্তবায়নে তিন মাস যাবত প্রশিক্ষণ শেষে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয় প্রশিক্ষণকারীদের মধ্য।

পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রেহানা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা কামরুজ্জামান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, সার্জিক্যাল ক্লিনিকের মেডিকেল অফিসার শাহরিয়ার হোসেন, তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার ম্যানেজার তরুণ কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপ শেখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status