|
সাবেক এমপি মমতাজের ঘাড়ে দুটি হত্যা মামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাবেক এমপি মমতাজের ঘাড়ে দুটি হত্যা মামলা সাবেক এমপি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পাশাপাশি একই আসনের সদ্য সাবেক স্বতন্ত্র এমপি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ১০৯ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০ জনকে। আলোচিত হত্যাকাণ্ডে নিহত নাজিম উদ্দিন মোল্লার পিতা সিংগাইর পৌর এলাকার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা ২৫ অক্টোবর বাদী হয়ে এ হত্যা মামলা করেন, যার মামলা নং- ১৪/২৯৯/ ধারা: ৩০২/৩৪। আলোচিত হত্যাকাণ্ডে নিহত নাজিম উদ্দিন মোল্লার পিতা সিংগাইর পৌর এলাকার গোবিন্দল গ্রামের মজনু মোল্লার দায়ের করা মামলায় বাদী উল্লেখ্য করেছেন ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টার হতে দুপুর ১টা পর্যন্ত সময়ে ইসলাম ও সমমনা দলসমূহের পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে সিংগাইর গোবিন্দল নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমায়েতপুর টু মানিকগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ জনস্রোতে পরিণত হলে চরম ইসলাম বিদ্বেষী ও বিগত স্বৈরশাসক সরকারদলীয় আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার পুত্র নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন মারা যায়। সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগের মামলায় কয়েকজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুটি মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
