ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সকালে শপথ নিয়ে দুপুরে অপসারণ হলেন উপজেলা চেয়ারম্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2024, 9:52 PM

সকালে শপথ নিয়ে দুপুরে অপসারণ হলেন উপজেলা চেয়ারম্যান

সকালে শপথ নিয়ে দুপুরে অপসারণ হলেন উপজেলা চেয়ারম্যান

রংপুরের গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে সকালে নিয়ে দুপুরে অপসারণ হলেন বিএনপির বহিষ্কনেতা মোকাররম হোসেন সুজন। নির্বাচনে জয়লাভ করেও এতদিন শপথ নিতে পারেননি বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। আদালতের নিষেধাজ্ঞা শেষে তিনমাস পর সোমবার (১৯ আগস্ট) সকালে শপথ নেন তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টা পর দুপুরে সারাদেশের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে তাকেও অপসারণ করা হয়।

জানা যায়, গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন মোকাররম হোসেন সুজন। ৪ জুন গেজেট প্রকাশিত হয়, ৩ জুলাই শপথ গ্রহণের দিন ধার্য করা হয়। গত ১৩ জুন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত–১–এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন।


২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন বিচারক মো. আব্দুল মালেক এবং ১৪ আগস্ট হাইকোর্ট থেকে ৭ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে ১৯ আগস্ট সকালে শপথ গ্রহণের দিন ধার্য করা হয়।

এদিকে, সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. আকবর হোসেন সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।

উল্লেখ্য, দলীয় নির্দেশনা অমান্য করে ভোটে প্রার্থী হওয়ায় বিএনপি সুজনকে বহিষ্কার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status