ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ইউসুফের সাথে শাহিন আফ্রিদির কেন ঝগড়া হয়েছিল?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 July, 2024, 12:40 PM

ইউসুফের সাথে শাহিন আফ্রিদির কেন ঝগড়া হয়েছিল?

ইউসুফের সাথে শাহিন আফ্রিদির কেন ঝগড়া হয়েছিল?

বর্তমানে বেশ চাপে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন তিনি। শাহিন আফ্রিদির বিরুদ্ধে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এর আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও অসদাচরণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।

পাকিস্তানি কোচদের সাথে খারাপ আচরণের খবরে শিরোনামে রয়েছেন শাহিন আফ্রিদি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়, পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদির সাথে ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের তুমুল তর্ক হয়েছিল। সূত্র জিও নিউজকে জানিয়েছে যে শাহিন এবং ইউসুফের মধ্যে উত্তপ্ত তর্ক হয়েছিল, তবে ফাস্ট বোলার পরে কোচের কাছে ক্ষমা চেয়েছিলেন।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির সাথে ব্যাটিং কোচ মোহম্মদ ইউসুফের সাথে উত্তপ্ত তর্ক করেছিলেন। সেই বিষয়ে নানা তথ্য প্রকাশিত হচ্ছে। একটি সূত্র জিও নিউজের সাথে কথা বলার সময় ঘটনাটি স্মরণ করেছে এবং বলেছে যে শাহিনের নো-বলের দিকে ইঙ্গিত করেছিলেন ইউসুফ, সেই সময় দলের প্রশিক্ষণ চলছিল এবং তখন উত্তপ্ত বিনিময় হয়েছিল। বারবার নো-বলের জন্য ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহিন। তখন ইউসুফকে তিনি বলেন এদিকে যেন নজর না দেন। নিজের কাজে সে যেন মন দেয়। এরপরে নাকি সবটা থেমে গিয়েছিল।


এদিকে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি বলেছেন, বাংলাদেশ সফরের বাইরে থাকতে পারেন শাহিন আফ্রিদি। এর পিছনে কারণও জানিয়েছেন তিনি। প্রথম সন্তানের জন্মের কারণে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। শাহিন এবং আনশা গত বছর বিয়ে করেছিলেন।

পাকিস্তানের রেড বল কোচ জেসন গিলেস্পির কথা কোট করে দিয়ে জিও নিউজ জানিয়েছে, ‘সন্তানের জন্মের কারণে শাহিন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের বাইরে থাকতে পারেন। যদি সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীর সাথে থাকতে চায়, আমরা তাকে বিশ্রাম দিতে পারি।’


তাদের বিয়ের অনুষ্ঠানটি গত বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল, তবে বিবাহের সংবর্ধনা ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status