|
‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত টুর্নামেন্টে ইউনিমার্ট এ বিভিন্ন আউটলেট ও প্রধান র্কাযালয় থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলই মাঠে তাদের সেরা নৈপুণ্য আর লড়াকু মানসকিতা প্রর্দশন করে। টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহুর্ত ছিল ফাইনাল ম্যাচ। এবারের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইউনিমার্ট ওয়ারী-কে হারিয়ে শিরোপা জিতে নেয় ইউনিমার্ট সেন্টার পয়েন্ট। এই বর্ণাঢ্য আয়োজনের সাথে যুক্ত ছিল ইউনলিভার সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিমার্ট জানায়, ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা কেবল একটি খেলা নয়, বরং এটি কর্মীদের মধ্যে আত্মিক বন্ধন তৈরির একটি প্লাটফর্ম। কর্মজীবনের ব্যস্ততার মাঝে সু¯’ বিনাদন নিশ্চিত করা এবং একটি শক্তিশালী টিম সংস্কৃতি গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
