|
বিমানের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমানের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত রোববার (২৬ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকা-তে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমি এ হোসেন। যিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ও করপোরেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন এবং কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার; সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান; বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান; ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম; পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির; ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম; ইনডেক্স কোম্পানিজ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ; চৌধুরী অ্যান্ড ল-ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্কো. লী. কাইজার সোহেল আহমেদ (অব.)। সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
