ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ‘কলা ইমরান’ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 6:38 PM

টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ‘কলা ইমরান’ গ্রেফতার

টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ‘কলা ইমরান’ গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে ইমরান হোসেন ওরফে ‘কলা ইমরান’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ইমরান হোসেন নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘি ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দত্তপাড়া কলাবাগান হিমার দিঘি এলাকায় সম্প্রতি এক ভাঙারি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতার হওয়া ইমরানের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status