|
ঝিনাইগাতীতে বজ্রপাতে নিহত ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝিনাইগাতীতে বজ্রপাতে নিহত ১ সকাল দশটার পর বৃষ্টি কিছুটা কমে গেলেও দুপুর থেকে পুনরায় আবার ঝড় এবং বজ্রপাত শুরু হয়,সেই ঝড়ের সময় বিকালে বজ্রপাতে একজন নিহত হয়। ঝিনাইগাতী উপজেলার পূর্ব চাপাঝোড়া তালতলা বসবাসরত আলহাজ্ব শাহ আলম হাজির ছোট ছেলে আবুল হাসান আজ বিকাল ৩ ঘটিকার সময় বজ্রপাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক ছিলেন। ঝিনাইগাতী উপজেলা প্রশাসন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং এলাকাবাসীকে বজ্রপাতে আরো সতর্ক করার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
