|
রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণের কাজ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণের কাজ উদ্বোধন রোববার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হচ্ছে। প্রায় ৯৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিতব্য এই সেতুর দৈর্ঘ্য ৬২৫.৩৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে এসইএল-কেবিএল-ইউসিসি জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটিতে মোট ২৩টি স্প্যান, ১৬৮টি পাইল, ২২টি পিলার এবং ৮৬টি গার্ডার থাকবে। এছাড়া সেতুর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ৬২৫.৫৪৯ মিটার। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫.৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২৭ সালের ২৮ এপ্রিলের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনগণের চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
