ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ,লিটন শান্ত কি হাল ধরতে পারবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2026, 12:32 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 April, 2026, 12:43 PM

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ,লিটন শান্ত  কি হাল ধরতে পারবে?

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ,লিটন শান্ত কি হাল ধরতে পারবে?

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তবে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। পাওয়ার প্লেতে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। ১০ ওভার শেষে সংগ্রহ ৩৬ রান। ও’রুর্ক তার ৫ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। 

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর আউট হন তানজিদ তামিম।

দুটি দারুণ চার ও ভালো ব্যাটিংয়ের বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেছিলেন সৌম্য। কিন্তু তানজিদের মতোই প্লেড অন হয়ে ফিরলেন। ৯ম ওভারে ও’রুর্কের তৃতীয় বলটি একটু উঠেছিল। ব্যাটটি একটু ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড হয়ে ২৬ বলে ১৮ রানে ফেরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status