ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে তানজিদ, ফিরলেন লিটনও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:11 PM

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে তানজিদ, ফিরলেন লিটনও

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে তানজিদ, ফিরলেন লিটনও

সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জিং ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে ফিরলেন বাংলাদেশ দলের ওপনার তানজিদ হাসান তামিম। তিনি ৫৮ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে আউট হন। আগের ম্যাচে ২ রানে আউট হলেও এদিন ঝড়ো ব্যাটিংয়ের কারণে সেঞ্চুরি মিস করেন তিনি।


তানজিদ তামিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। এই উইকেটকিপার ব্যাটসম্যান ১১ বলে মাত্র ৭ রানে ফেরেন। তার বিদায়ে ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য ২৫ ওভারে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৪৪ রান।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন।

১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার।

তাদের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। ৫৮ বলে ৭৬ রানে তানজিদ হাসান তামিম আউট হওয়ার মধ্য দিয়ে এই জুটি ভাঙে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status