ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, হাজির ছিলেন যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 July, 2024, 12:34 PM

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, হাজির ছিলেন যারা

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, হাজির ছিলেন যারা

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম আম্বানি পরিবারের বিয়ে বলে কথা! সেই অনুষ্ঠানে হাজির থাকবে গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব, তা বলাই বাহুল্য। গতকাল তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে। রীতিমতো মুম্বাইয়ে বিয়েবাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেটদলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন তাদের বিয়েতে।

হাজির ছিলেন বিশ্ব রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ও বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। গতকাল রেড কার্পেটে এক এক করে দেখা মিলেছে তাদের।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দেশ ও বিশ্বের নানা তারকারা ভারতে এসেছেন। হলিউড তারকা কিম কার্দাশিয়ান তাঁর বোনের সঙ্গে এসে পৌঁছেছেন।
‘কাম ডাউন’ গায়িকা রেমা থেকে রেসলার জন সিনা পর্যন্ত সবাই বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দর থেকে এই তারকাদের নানা ঝলক প্রকাশ্যে এসেছে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। ফলে এই বিয়েতে যে চাঁদের হাট বসবে তা বলাই বাহুল্য।
সন্ধ্যার পর থেকেই রীতিমতো তারকায় ঠাসা ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েবাড়ি। এদিন দুপুরবেলা থেকেই মুম্বাইয়ে পৌঁছতে শুরু করেছিলেন অতিথিরা। তালিকায় রয়েছেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো নামও।

এ ছাড়া এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিশানের মতো খেলোয়াড়রা। পাশাপাশি বলিউডের প্রায় সব তারকাই এদিন হাজির হয়েছেন আম্বানিপুত্রকে আশীর্বাদ করতে।
কিং শাহরুখ খান, হৃতিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, সুনীল শেঠি, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ- সবাই হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর ১৩ জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান ও ১৪ জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশনের। এরপর ১৫ জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status