|
নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির বিরুদ্ধে পুলিশের মামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির বিরুদ্ধে পুলিশের মামলা সংগঠনটির সদ্য ঘোষিত কমিটির শীর্ষ নেতাসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক সাইমন চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাদশা বুলবুল। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা এবং সম্ভাব্য রাষ্ট্রবিরোধী তৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এ মামলা করা হয়েছে। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, গত ২৪ এপ্রিল মামলাটি দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
