ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নবজাতকের দুধ জোটাতে হিমশিম,আলফাডাঙ্গায় অসহায় মায়ের মানবিক সহায়তার আবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 9:10 PM

নবজাতকের দুধ জোটাতে হিমশিম,আলফাডাঙ্গায় অসহায় মায়ের মানবিক সহায়তার আবেদন

নবজাতকের দুধ জোটাতে হিমশিম,আলফাডাঙ্গায় অসহায় মায়ের মানবিক সহায়তার আবেদন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের এক অসহায় মা নবজাতক সন্তানের জন্য প্রয়োজনীয় দুধ জোগাড় করতে পারছেন না। চরম দারিদ্র্য ও পারিবারিক অনিশ্চয়তায় দিন কাটছে তার।

জানা গেছে, শৈশবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মিতু মানবিক সহায়তায় বড় হলেও বিবাহিত জীবনে স্থিতি পাননি। স্বামী মাদকাসক্ত হয়ে পড়ায় সংসারের দায়িত্ব একাই বহন করতে হচ্ছে তাকে। গর্ভাবস্থায়ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

সম্প্রতি শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন মিতু। তবে সন্তানের জন্মের পরও তার দুঃখ-দুর্দশার অবসান হয়নি। আয়-রোজগারের অভাবে বড় দুই সন্তানের খাবার জোগাড় করাই যেখানে কষ্টসাধ্য, সেখানে নবজাতকের পুষ্টি নিশ্চিত করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় স্থানীয়রা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে নবজাতক শিশুটির জীবন রক্ষায় মানবিক সহায়তা জরুরি বলে তারা মনে করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status