ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাই করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 7:02 PM

প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাই করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাই করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

দিনাজপুরের বিরামপুর রায়হান ক্লিনিকে মাইমুন্না আক্তার মীম (১৮) নামের এক প্রসূতির সিজারের সময় পেটের মধ্যে গজ ও ফুল রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে ডাঃ  তাহেরা খাতুন লাভলীর বিরুদ্ধে। ডাঃ তাহেরা খাতুন লাভলী  বিরামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক। ঘটনার পরে  প্রসূতির বাবা বাদী হয়ে জেলা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ করেছেন।  এঘটনায় ৩ সদস্যে একটি তদন্তের টিম গঠন করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন।

মঙ্গলবার ২৩ এপ্রিল দুপুরে  বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসার  এই  অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করেন । প্রসূতি মাইমুন্না আক্তার মীম নবাবগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

প্রসূতির বাবা মতিয়ার রহমান বলেন, আমার মেয়ের প্রসব ব্যাথা উঠলে, গত ৬মার্চ বিরামপুর রায়হান ক্লিনিকে ভর্তি করি। পরে ঐদিন ডাঃ তাহেরা খাতুন আমার মেয়ের সিজার অপারেশন করেন। তিনদিন পর মেয়েকে রিলিজ দেয় এবং বাড়ি নিয়ে যায়। ৭দিন পর সেলাই কাটা হয়। তার ২৭দিন পর  আবার মেয়ের রক্তক্ষরণ শুরু হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে আবার  রায়হান ক্লিনিকে ভর্তি করি। ভর্তি করেও কোন মতে রক্তক্ষরণ বন্ধ হয় না। শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চলিত মাসের ৩ তারিখে আবার  আমার মেয়ের অপারেশন করেন। তখন ডাক্তাররা বলেন  আমার মেয়ের পেটের মধ্যে গজ ও অনেক ময়লা ছিলো। যার ফলে আমার  মেয়ের জরায়ুতে ইনফেকশন হয়েছিল,সে ভবিষ্যৎ  আর মা হতে পারবে না বলেও জানান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারগন।

তিনি আরও বলেন, এঘটনা আমার মেয়ের শ্বশুর বাসায় জানার পর থেকেই যোগাযোগ বন্ধ রেখেছেন সকলে,আমার মেয়ের এখন  ভবিষ্যৎ অন্ধকার । আমি আমার মেয়ের এই ক্ষতির ন্যায্য বিচার চাই। সিভিল সার্জনের নিকট অভিযোগ করেছি। আমি চাই  আমার মেয়ের  মতো আর কোন মেয়ের যেন এমন সর্বনাশ না হয়।

প্রসূতি মাইমুন্না আক্তার মীম বলেন, গত ৬মার্চ আমার প্রসব ব্যাথা উঠে। ডাঃ তাহেরা ম্যাডাম আমার সিজার করেন। পরে আমার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। দিনাজপুরে আবার আমার অপারেশন করে। অপারেশন করে আমার পেট থেকে গজ আর অনেক ময়লা বের করা হয়। ডাক্তাররা বলেছেন আমি আর ভবিষ্যতে  মা  না হতেও পারি।

রায়হান ক্লিনিকের ম্যানেজার মাহবুব আলম বলেন, গত ৬মার্চ আমাদের ক্লিনিকে মাইমুন্না আক্তার মীম নামের একজন প্রসূতি ভর্তি হয়। ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলী ম্যাডাম তার সিজার করেন। কিছু দিন পর ঐরোগীর রক্তক্ষরণ হয় এবং আমাদের এখানে ভর্তি করে। সেদিন তাহেরা ম্যাডাম ছিলেন না, দিনাজপুর ছিলেন। শেষে আমাদের ক্লিনিকের এ্যাম্বুলেন্স করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসূল রাখি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলীর বিরুদ্ধে একজন প্রসূতির সিজার নিয়ে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে। আমি ও দুইজন মেডিকেল অফিসার সহ তিন সদস্যের একটি তদন্তের টিম গঠন করে দিয়েছে জেলা সিভিল সার্জন। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঐপ্রসূতীর পরিবারের লোকজনকে ডাকা হয়েছে, তদন্ত চলছে।

এ বিষয়ে ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার পেটে কোন গজ বা ফুল রাখা হয়নি। এটা আমাকে হেয়ো করার চেষ্টা করছে। তবে যদি দিনাজপুর মেডিকেল রিপোর্টে আমার ভুল প্রমাণিত হয় তাহলে আমি আপরাধ মেনে নিবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status