ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নবাবগঞ্জে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলেন
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 6:54 PM

নবাবগঞ্জে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলেন

নবাবগঞ্জে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলেন

দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে অবশেষে ঐক্যবদ্ধ হলো দিনাজপুরের নবাবগঞ্জে কর্মরত সকল সাংবাদিকেরা। মঙ্গলবার ২৩ এপ্রিল রাতে নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মতিবুর রহমানের নিজস্ব কার্যালয়ে নবাবগঞ্জের ৩টি সাংবাদিক সংগঠন যথাক্রমে নবাবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও থানা প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ঐ তিন প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নবাবগঞ্জ প্রেসক্লাব নামে নতুন কমিটি গঠন করা হয়।

নবাবগঞ্জ নিউজ ডট কমের প্রকাশ সাংবাদিক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি সুলতান মাহমুদ (একাত্তর টেলিভিশন), সহ-সভাপতি ওয়েজকুরনী (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক হাফিজুর রহমান( দৈনিক যায় যায় দিন), যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী(দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক ইয়ামিন সরকার (দৈনিক মানবকন্ঠ), কোষাধক্ষ রোকনুজ্জামান (দি ডেইলি সান), প্রচার সম্পাদক রনজিত রায়(দৈনিক সময়ের কন্ঠ) নির্বাচিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান পারুল বেগম, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মতিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছানোয়ার রহমান মন্ডল সহ সভায় তিন প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status