ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নেই কোন প্রশিক্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 4:51 PM

রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নেই কোন প্রশিক্ষণ

রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নেই কোন প্রশিক্ষণ

আসুন আমরা শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই এই স্লোগানকে সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক  প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ২৪ এপ্রিল দুপুরে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় শব্দদূষণ না করার জন্য নেই কোন প্রশিক্ষণ দেয়া হয়নি। নেই কোন স্কুল ব্যবস্থা। গাড়িচালকদের জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা এর ওর কাছে ড্রাইভিং শিখেছি। এদের কোথাও কোনো প্রশিক্ষণ নেই।

তিনি আরো বলেন, এরা অন্যদের দেখে ড্রাইভিং শিখেছে। এদের প্রশিক্ষণ দিলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে রেখে গাড়ি চলাচল করতে পারবে। শব্দ দূষণের কারণে কোমলমতি শিশুরা অল্প সময়ে ঝরে যাচ্ছে। শুধু তাই নয় এই শব্দদূষণের কারণে মস্তিষ্কে আঘাত লেগে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।  তেমনি লেখাপড়ার বিঘ্ন ঘটেছে।  আমরা চাই শব্দ দূষণ বজায় রেখে রোডে গাড়ি চলাচল করবে।  এতে করে কোমলমতি শিশুর ফিরে পাবে তাদের প্রাণ। 

আপনারা জানেন, যারা গাড়ি চলাচল করে তাদের মধ্যে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। এদের নজরদারি রাখা দরকার।  রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী,পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ  সুপার তারিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক আজহারুল ইসলাম প্রমুখ।

এসময় পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status