ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 4:26 PM

ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরের মধুখালীর বালিয়াকান্দি পঞ্চপল্লীর কালীমন্দিরে আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার ২৪ এপ্রিল  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল।

তিনি বলেন, আজ সকাল ৯টা থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে এবং বাঘাটবাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল পরিচালনা করছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে।

এদিকে ফরিদপুরের মধুখালীর বালিয়াকান্দি পঞ্চপল্লীর কালীমন্দিরে আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। শুক্রবার ১৯ এপ্রিল রাতে মধুখালী থানায় এ মামলা তিনটি নথিভুক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status