ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-৫
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Saturday, 20 April, 2024, 6:37 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 April, 2024, 6:47 PM

মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-৫

মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-৫

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর পুলিশ ক্যাম্পের পাশে স্যালোইঞ্জিন চালিত যানবাহন পাওয়ার টিলারের সাথে একটি মাটিবহন কারী যানবাহন ট্রলির সংর্ঘর্ষে পাওয়ার টিলার চালক লিটন আলি(৩৮) নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় পাওয়ার ট্রিলারে থাকা আরো ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান পাওয়ারট্রিলারটি একটি কাঠ বোঝায় ট্রলিকে ওভারটেক করার সময় সামনে থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলার চালক লিটন আলী নিহত হয়। সে মুজিবনগন উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবর পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন সুমন আলী(২০), ইদ্রিস আলী(৪৫), দেলোয়ার হোসেন(২৬), নজরুল ইসলাম(৬৫) ও আহসান(২০) তারা সকলেই রাজমিস্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status