ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবেনা কোন টিভি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 March, 2024, 12:22 AM

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবেনা কোন টিভি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবেনা কোন টিভি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বড় ঘটনা। হোক সেটা মেয়েদের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য এটি একটি বহুল কাঙ্ক্ষিত সিরিজ। যে কারণে আয়োজনে বোর্ডের থেকে রাখা হয়নি কোন ক্রুটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা পুরুষ দলের সিরিজ চললেও তা ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে। সিলেটে টি-২০ সিরিজ ও চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর টেস্টও হবে ওই দুই ভেন্যুতে। কারণ বোর্ড অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল।

বাংলাদেশ নারী দলও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে তাদের খেলা দেখতে দর্শক মাঠে আসে, সাংবাদিকের উপস্থিতি থাকে, ম্যাচটি ভালো কাভারেজ পায়। সঙ্গে টিভি পর্দায়ও দর্শক থাকবেন এমন আশা নিশ্চয় ছিল নিগার সুলতানা জ্যোতিদের।

কিন্তু ওই আশায় গুড়েবাড়ি। কারণ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের মধ্যকার ২১ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজটি কোন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। দেশের কোন টিভি কেনেনি সিরিজটির সম্প্রচার স্বর্ত। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে ম্যাচ তিনটি।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ২১ মার্চ প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলবে ২৪ মার্চ এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৭ মার্চ মাঠে গড়াবে। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। টি-২০ সিরিজ শুরু হবে ৩১ মার্চ, শেষ হবে ৪ এপ্রিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status