|
মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
নতুন সময় ডেস্ক
|
![]() মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে কারাবন্দী হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি। রয়টার্স জানায়, থাকসিন সিনাওয়াত্রাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি। শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন, ‘দেশের আইন অনুসারে আগামীকাল রবিবার থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেওয়া হবে।’ গত বছরের ২২ আগস্ট সিঙ্গাপুরে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ব্যক্তিগত বিমানে করে থাইল্যান্ডের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন থাকসিন। বিমানবন্দর থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাকসিনকে হাসপাতালে নেওয়া হয়। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
