ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2026, 2:13 PM

মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার

মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার

ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বাধ্যতামূলক ভাবে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের জারি হওয়া এক নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
 
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নির্দেশিকা অনুযায়ী, প্রতি দিন বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে।

অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি শিক্ষা দপ্তরের। 

যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসা। 

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমাতয় আসীন বিজেপি সরকার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status