ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপজেলা পরিষদ নির্বাচন: বাগমারায় ক্ষমতাসীন দলের প্রার্থী ডজনখানেক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 February, 2024, 2:34 PM
সর্বশেষ আপডেট: Sunday, 18 February, 2024, 3:26 PM

উপজেলা পরিষদ নির্বাচন: বাগমারায় ক্ষমতাসীন দলের প্রার্থী ডজনখানেক

উপজেলা পরিষদ নির্বাচন: বাগমারায় ক্ষমতাসীন দলের প্রার্থী ডজনখানেক

রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাগমারা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ডজনখানেক  প্রার্থী তৎপরতা শুরু করেছেন। অধিকাংশ প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নের জন্য দলের হাইকমান্ডকে ম্যানেজ করার চেষ্টা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হতে এখন পর্যন্ত ২ জন নেতা মাঠে তৎপর হয়েছেন। এই পদে এখনও অন্যান্যরা রয়েছেন আলোচনায়। 

দলীয় প্রতীক না থাকায় এবার অনেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে উপজেলায় ডজনখানেক নেতা শুরু করেছেন দৌড়ঝাঁপ। ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। ফলে নির্বাচনের মাঠে আলোচনায় নেই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 

বাগমারা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকার এবারও প্রার্থী হতে চান। তিনি ছাড়াও সম্ভাব্য প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু।

এছাড়া আলোচনায় আছেন, রাজশাহী বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  মতিউর রহমান টুকু, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতিক দাস রানা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার । 

অপরদিকে উপজলা ভাইস চেয়ারম্যান পদে বাগমারা  উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বজলুর রহমান ও আতাউর রহমান, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী নির্বাচন করবেন বলে জানাগেছে। 

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বোঝা যাবে, শেষ পর্যন্ত কারা মাঠে থাকছেন বা নির্বাচনে লড়ছেন। আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন। 

জাতীয় সংসদ নির্বাচনের পর এখন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status