|
ছেলেকে বাঁচাতে পারলেও মেয়েকে পারলেন না বাবা, মাদারগঞ্জে শোকের ছায়া
আশিকুর রহমান,মাদারগঞ্জ
|
![]() ছেলেকে বাঁচাতে পারলেও মেয়েকে পারলেন না বাবা, মাদারগঞ্জে শোকের ছায়া মৃত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। বাবা ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও লিজা মনিকে খোঁজে না পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশু লিজা মনির মরদেহ উদ্ধার করে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
