ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 1 November, 2026, 8:04 PM

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (০১ নভেম্বর) সকালে যুব র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়।
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে যুব র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ. ম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আহমেদ সাদাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, এম রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী সদস্যগণ।
বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়। সেইসাথে যুবকদের নতুন নতুন উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status