|
কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে বাবলুকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশ। জানা যায়, রংপুরর কোতোয়ালি আমলি আদালতের সিআর মামলা নম্বর ১৫৯৯/২৬-এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে সূত্রে জানা যায়, মমিনুল ইসলাম বাবলু উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, মানব পাচার ও উচ্চ সুদে ঋণ দেওয়ার আড়ালে হয়রানির অভিযোগ ও মামালা রয়েছে। বাবলুকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগী প্রায় ৩০টি পরিবার ও স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন এবং উলিপুর পৌরশহরের মসজিদুল হুদার সামনে মানববন্ধন করেন। মানব বন্ধনে বাবলুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মজিদ মণ্ডল, মহন্ত বর্মন, দুলাল হোসেন, মোজাফফর রহমান, আব্দুল কাদের সরকার ও আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অপসাংবাদিকতা ও সাইবার অপপ্রচারের শিকার সাংবাদিক আয়েশা আক্তার জেসিকা
মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ডাকারের যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির মোহা: আব্দুল্লাহ-হেল কাফি
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
