|
আনসার পদক পেলেন সুবর্ণচরের আব্দুর রহমান
এস এম রফিক মাহমুদ,সুবর্ণচর
|
![]() আনসার পদক পেলেন সুবর্ণচরের আব্দুর রহমান গত বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বীরত্ব মো. আব্দুর রহমানের হাতে আনসার পদক, সম্মাননা স্মারক ও সনদ তোলে দেয়। পদক প্রাপ্ত আব্দুর রহমান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের লন্ডনী চৌরাস্তার পুর্ব পাশে চাউ মাঝির বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তার মা ফাতেমা বেগম একজন গৃহিণী। এবিষয়ে তার বড় ভাই আব্দুল হান্নান বলেন, গত ২০২৫ এর ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইতিহাসের সবচেয়ে বড় অগ্নি কান্ড হয়েছিল, সে সময় আনসার সদস্য আমার ভাই মো. আবদুর রহমান ডিউটিতে ছিলেন। অগ্নিকাণ্ডের হাত থেকে সরকারী মুল্যবান সম্পদ রক্ষা করার জন্য আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর সাথে একযোগে কাজ করে। সেই সময় একটা বড় গ্যাস বিস্ফোরণে সে ছিটকে পড়ে যায়। সাথে সাথে এ্যাম্বুলেন্সে করে সম্মিলিত সামরিক হাসপাতালে CMH নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশ উপলক্ষে গত একবছরের সাহসী দৃষ্টান্ত মূলক ও সেবা মূলক কাজে স্বকৃীত স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক "বাংলাদেশ আনসার পদক"। মো. আবদুর রহমান এই পদে ভূষিত হয়েছে। তাঁর এই অর্জন সুবর্ণচর তথা নোয়াখালীর সন্তান হিসেবে আমাদের কাছে অত্যন্ত সম্মানের ও গৌরবের। সে মনে করেন এই অর্জন তাঁর একার না,তাঁর পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তাঁর সহযোদ্ধা সহকর্মী ও বন্ধুদের। তাঁর বিপদে সবাই তাঁকে কর্মপরিকল্পনায় সহযোগীতা করছে। তাঁর আশা ভবিষ্যতেও সবাই তাঁর পাশে থাকবে। সুবর্ণচর মুক্ত রোভার স্কাউট ইউনিটের সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল বলেন, প্রতি বছরের ন্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে 'আনসার পদক' প্রদান করেন। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ, অগ্নিনির্বাপণ, অপরাধ দমন, এবং কোনো অন্যায়ের প্রতিবাদ বা দুর্বলকে রক্ষা করতে সাহসিকতার প্রয়োজন হয়। নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ করা এবং বিপদের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও দেশের মানুষের পাশে দাঁড়ানো। এর মাধ্যমে সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। সাহসিকতা ও জনসেবার মানসিকতা গড়ে তুলতে নৈতিকতা, সততা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা অপরিহার্য। এটি একটি মানবিক সমাজ গঠনে সবচেয়ে বড় চালিকাশক্তি। তাই আব্দুর রহমানকে বাংলাদেশ আনসার ইউনিটের পক্ষ থেকে বীরত্বপূর্ণ আনসার পদক দেওয়ায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
