ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি সহ ০৩ জন আসামী গ্রেফতার, ৩৪ লিটার চোলাইমদ উদ্ধার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Friday, 22 May, 2026, 8:34 PM

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি সহ ০৩ জন আসামী গ্রেফতার, ৩৪ লিটার চোলাইমদ উদ্ধার

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি সহ ০৩ জন আসামী গ্রেফতার, ৩৪ লিটার চোলাইমদ উদ্ধার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে-

০১। মংগল মারমা (৩১), পিতা- উইসলি মারমা, মাতা- আলো রানী মারমা, সাং- খিপ্পা পাড়া, ০৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি এর নিকট হতে ৩৪ (চৌত্রিশ) লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-১৫, তারিখ- ২১/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(খ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও নিম্নোক্ত ০২ জন পলাতক মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়-

০২। নুর মোহাম্মদ (৩২), পিতা- মৃত ফজলুর রহমান, মাতা- রেজিয়া বেগম, সাং- পুরাতন বাসস্ট্যান্ড, মাতৃমঙ্গল এলাকা, ০২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।

০৩। রনি শীল (৩২), পিতা- মৃত কির শীল, মাতা- লক্ষী শীল, সাং- ০১নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।

উল্লেখ্য, উপরোক্ত ০২নং ও ০৩নং আসামী কোতয়ালী থানার মামলা নং-০৯, তারিখ- ১৩ মে ২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণী ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর পলাতক আসামী ও মাদক কারবারি।

গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status