ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 1:49 PM

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম।  

রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্রে সমর্থন করেন হাফিজ উদ্দিন আহম্মেদ।  

এর আগে বৃহস্পতিবার দলটির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান নূরুন নাহারকেও মনোনয়ন দিয়েছে দলটি। 

বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতির পাশাপাশি সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 

এর পর ২০১৪ সালের নির্বাচনে তিনি ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status