|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে সিডিএসটিএফের প্রথম সিজন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে সিডিএসটিএফের প্রথম সিজন 'সিডিএসটিএফ এখন কেবল একটি উৎসব নয়, এটি আমাদের জীবনের একটি আবেগপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধুমাত্র বইয়ে মাথা না গুঁজে রেখে সমাজের অবহেলিত শ্রেণীর জীবনমান উন্নয়নের দিকেও দৃষ্টি নিবদ্ধ করা উচিত এবং সিডিএসটিএফের মাধ্যমে আমরা ঠিক এই কাজটিই করতে চেয়েছি,” বলে মনে করছেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান এবং সিডিএসটিএফ-এর প্রধান উপদেষ্টা জনাব আফতাব হোসেন। 'আমাদের চারপাশে এমন অনেক গল্প রয়েছে যা বলা খুবই প্রয়োজন, এবং সিডিএসটিএফ সেটাই করছে, ' বলেন বিশেষ অতিথি এবং হেড অফ কনটেন্ট, চরকি। অনুষ্ঠানের প্রথম দিনে ‘গাওয়ে কা পাডি’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্র দেখানো হয়। তারপর ছবিটির পরিচালক মিস্টার ম্যাক্স শ্লেসার চলচ্চিত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্বে যোগ দেন। "ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরির" নির্বাচিত চলচ্চিত্রগুলো আজ প্রদর্শিত হয়েছে। সিডিএসটিএফ এর ফেস্টিভ্যাল ইন্সট্রাক্টর ইহা অব্যাপ্তি, সিডিএসটিএফ-এর এক বছরের দীর্ঘ যাত্রার সামগ্রিক সারসংক্ষেপ এবং আগামী বছরগুলোতেও এর অব্যহত সাফল্যের প্রত্যাশা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
