ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউটিউবের আমন্ত্রণে প্রথম বাংলাদেশি রাফসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 February, 2024, 12:43 PM

ইউটিউবের আমন্ত্রণে প্রথম বাংলাদেশি রাফসান

ইউটিউবের আমন্ত্রণে প্রথম বাংলাদেশি রাফসান

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক সদর দফতর ঘুরে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুডব্লগার ইফতেখার রাফসান। গত ১৫ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন রাফসান নিজেই।

এ নিয়ে রাফসান পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেন, সিঙ্গাপুরে ইউটিউবের এশিয়া প্যাসিফিক (এপিএসি) সদর দফতরে আমন্ত্রিত প্রথম বাংলাদেশি ইউটিউবার হতে পেরে আমি আনন্দিত। আমাকে বিশেষ আমন্ত্রণ জানানোর জন্য ইউটিউবকে অশেষ ধন্যবাদ। এটি আমার দেখা সবচেয়ে অত্যাশ্চর্য এবং প্রাণবন্ত অফিসগুলোর একটি! ইউটিউব নির্মাতাদের যে সমর্থন দিয়ে যায় তা অবিশ্বাস্য।

ছবির ক্যাপশনে তিনি আরও লিখেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার, বাংলাদেশের জয়। এই সফরে বাংলাদেশের যে পতাকাটি সঙ্গে নিয়েছিলাম সেটি জামদানি কাপড়ের তৈরি। আমাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেয়ার জন্য আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা।


গেল বছরের অক্টোবরে ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম বাংলাদেশি হিসেবে রাফসানের দুটি ছবি শেয়ার করা হয়। ওই পোস্টে বলা হয়, দ্য ছোটভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশের জনপ্রিয় ফুডব্লগার ইফতেখার রাফসান ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। ফুড ব্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ব্লগ এবং মডেলিংয়ে পরিচিত রাফসান। ২০১৪ সালে ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status