|
এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। ফেরদৌস আহমেদ বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয় বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
