ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 11:59 PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল ২৭ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর প্রায় ১ টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার জনাব জিলহাজ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব রুপ কুমার সরকার এবং প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কাউছার আহম্মেদ।
উক্ত প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status