ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শরীয়তপুরে রাজিব চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, অডিও ফাঁস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2026, 8:41 PM

শরীয়তপুরে রাজিব চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, অডিও ফাঁস

শরীয়তপুরে রাজিব চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, অডিও ফাঁস

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানাধীন গঙ্গানগর বাজারে এক ব্যবসায়ীর দোকান ঘর জোরপূর্বক দখল, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা দীর্ঘ ১০ বছর যাবৎ সেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
​এই ঘটনায় শোলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান হাওলাদার।

​অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গানগর বাজারে 'মেসার্স নাহিদ স্যানিটারি এন্ড ইলেকট্রিক মার্ট' নামের ওই দোকানে দীর্ঘদিন ধরেই মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টির চেষ্টা করছিল বিবাদীরা। স্থানীয়ভাবে সালিশ-দরবারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও তা অমান্য করে ভুক্তভোগীর কাছে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
​ব্যবসায়ী কামরুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গত ২৫শে জুন রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় দোকান থেকে ২২টি মিটার, ৩০টি ফ্যানসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ২৬শে জুন বিকেলে দোকানের ভেতরে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে ঘরটি পুরোপুরি দখলে নেয় অভিযুক্তরা।


​এদিকে ঘটনার পরই সাংবাদিকদের হাতে আসে ব্যবসায়ী কামরুলকে হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ। সেখানে শুনা যায়, অভিযুক্ত রাজিব চৌধুরী ব্যবসায়ী কামরুলকে ১৪ লক্ষ টাকা না দিয়ে জমিতে পা না ফেলার জন্য সরাসরি হুমকি দিচ্ছেন।


​এজাহারের নথিভুক্ত বিবাদী রাজিব চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান:
​"আমার বড় ভাই মাদক সেবনের সাথে জড়িত থাকায় ১০ বছর আগে আমার ভাইকে টাকার লোভ দেখিয়ে দোকান ঘরটি কিনে নেয় ওই দোকানের তৎকালীন ভাড়াটিয়া কামরুল। তবে সে সময় রাস্তা থেকে ১২ ফুট জায়গা রেখে বিক্রি করা হয়েছিল। এখন আমরা সেই ১২ ফুট জায়গা দাবি করছি।"

​হুমকির অডিওর বিষয়ে জানতে চাইলে রাজীব চৌধুরী দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি, বরং গত ১০ বছরের দোকান ভাড়া দাবি করেছেন।


​স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটি সম্পর্কে সবকিছু অবগত থাকার পরেও গঙ্গানগর বাজার কমিটির ভূমিকা ছিল অত্যন্ত উদাসীন ও দায়সারা। কমিটির এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।


​১০ বছর ধরে সচল থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি হারিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন চরম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। ব্যবসায়ী কামরুজ্জামান হাওলাদার এ ঘটনার সুষ্ঠু বিচার ও তার দোকান ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে পালং মডেল থানার অফিস্যার ইনচার্য মোঃ শাহ আলম জানিয়েছে, ভুক্তভোগী ব্যবসায়ীর লিখিত অভিযোগটি তারা হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status