ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বেসিস ও রোটারি ক্লাবের উদ্যোগে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 11:40 PM

বেসিস ও রোটারি ক্লাবের উদ্যোগে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

বেসিস ও রোটারি ক্লাবের উদ্যোগে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

বেসিস এবং রোটারী ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এর উদ্যোগে আমিনুল-ছাহেরা-আহমেদুল ফাউন্ডেশন (এএসএএফ) এর সহযোগিতায় ২৫ ডিসেম্বর সোমবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজিলার খড়খড়িয়া গ্রামে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৫০০ কম্বল এবং শীতবস্ত্র  বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক এবং এএসএএফ-এর প্রতিষ্ঠাতা একেএম আহমেদুল ইসলাম বাবু, এএসএএফ- এর চেয়ারম্যান ছাহেরা ইসলাম এবং রোটারী ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ভূঁইয়া।

এ সময় বেসিসের পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু বলেন, “কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র। বেসিস এবং রোটারি ক্লাবের মতো অন্যান্য সংগঠনগুলো এবং সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা কিছুটা হলেও শীতকষ্ট থেকে মুক্তি পাবে।”

কম্বল এবং শীতবস্ত্র পাওয়া মানুষেরা জানান, তাদের কম্বল এবং শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এবার এই কম্বল এবং শীতবস্ত্রের মাধ্যমে তারা শীত নিবারণ করতে পারবেন।    


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status