ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৭.৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 28 December, 2023, 12:00 AM

কুড়িগ্রামে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৭.৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৭.৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৭.৯ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার' কে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার পুলিশ গতকাল২৭ ডিসেম্বর রাতে নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের চাকের কুটি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রিপন মিয়া এর নিজ বসতবাড়ি থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও সকাল ৬ টার দিকে একই থানার অন্তর্গত নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী হতে ফুলবাড়ী রোডের মফিজের মোড় এলাকা থেকে ফুলবাড়ী অনন্তপুর কদমতলা এলাকার কুখ্যাত মাদক কারবারি আলমগীর হোসেন (৩৫) কে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 
অপরদিকে ফুলবাড়ী থানার পুলিশ ২৬ ডিসেম্বর রাতে ফুলবাড়ী থানাধীন ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের জকুরতল বকুলতলা নামক স্থানে একটি ব্যটারি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং অটোরিকশাটি জব্দ করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন। 
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status