ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ দিনেও গ্রেফতার হয়নি কুষ্টিয়ার শিক্ষক সহিদুলকে হত্যাচেষ্টকারী আশিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 July, 2023, 7:19 PM

শিক্ষকের উপর হামলার ঘটনার বিচার দাবি করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

শিক্ষকের উপর হামলার ঘটনার বিচার দাবি করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহিদুল হককে হত্যাচেষ্টা মামলার ৭ দিন পেরিয়ে গেলেও মূল হত্যাচেষ্টকারী আশিক ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সঠিক বিচার না পাওয়ার আশঙ্কার কথা বলে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।

অপরদিকে বুধবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে স্কুল চত্বরে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, মঙ্গলবার স্কুলের অফিস কক্ষে বসেছিলেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক সহিদুল হক (৫৭)। এ সময় বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী আশিক শিক্ষক সহিদুল হকের ওপর দেশীয় অস্ত্র ও রড দিয়ে হামলা চালায়। তার সঙ্গে ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়নাল আবেদিন।

“এ সময় সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।”

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সহিদুল হক বলেন, “সম্প্রতি বিদ্যালয়ে চারটি শূন্যপদে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগদানকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটি আমার ওপর ক্ষুব্ধ হয়। তারই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।”

দৌলতপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নতুন সময়কে বলেন, হামলা ও মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের ছেলে তানভীর মাহমুদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই আসামিকে গ্রেফতার করেছি, আশিককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

মামলার পর পরই প্রধান আসামি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য তহমিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে হামলা ও মারধরের ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টায় ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা ম্যানেজিং কমিটির সভাপতি তহমিদুর রহমানের অপসারণ ও চতুর্থ শ্রেণির কর্মচারী আশিক ইসলামের চাকরিচ্যুতি দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম ফরহাদ, অফিস সহকারী শিবলী আল ফারুকী, আরমান আলী, শিক্ষার্থী সাজ্জাদ মাহমুদ লিমন, জেনিফা তাসনিম, সোহানুর রহমনার, মায়া খাতুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status