ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হিজাব বাধ্যতামূলক, ইরানের রাস্তায় ফের নীতি পুলিশের টহল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 July, 2023, 10:58 AM

হিজাব বাধ্যতামূলক, ইরানের রাস্তায় ফের নীতি পুলিশের টহল

হিজাব বাধ্যতামূলক, ইরানের রাস্তায় ফের নীতি পুলিশের টহল

ফের দেশজুড়ে নীতি পুলিশের টহল শুরু হয়েছে ইরানে। নারীদের বাধ্যতামূলক হিজাব পরিধান আইন নিশ্চিত করতেই দেশটিতে নতুন করে নৈতিকতা পুলিশ মাঠে নামানো হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

গতকাল রোববার ইরানের নীতি পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরআলমেহদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নীতি পুলিশ এখন হেঁটে এবং যানবাহনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যাদের পরিধান ইসলামী প্রজাতন্ত্রে উপযুক্ত বলে মনে করা হয় না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নীতি পুলিশ নারীদের পোশাকবিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করবে। যারা হিজাবের আইন মানবে না তাদের গ্রেপ্তার করবে।

সাঈদ মোন্তাজেরআলমেহদি বলেন, কর্মকর্তারা আগে নারীদের সতর্ক করবে যারা হিজাব পরিধানের নিয়ম মানবে না। যদি তারা আইন না মানে তাহলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে ঠিকমতো হিজাব না পরায় মাশা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করে নীতি পুলিশ। এরপর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে ইরানজুড়ে কয়েক মাস ধরে চলে নজিরবিহীন বিক্ষোভ।

এতে শত শত বিক্ষোভকারী নিহত হন। সেইসময় দেশটির কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়েই নীতি পুলিশের টহল স্থগিত করে। কিন্তু ১০ মাস পর দেশটি আবার নীতি পুলিশের টহল শুরু করল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status