ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসি রাশেদা ভোটার খুঁজে পাচ্ছেন না!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 July, 2023, 10:39 AM

ইসি রাশেদা ভোটার খুঁজে পাচ্ছেন না!

ইসি রাশেদা ভোটার খুঁজে পাচ্ছেন না!

ঢাকা-১৭ আসনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। 

এ শিক্ষাপ্রতিষ্ঠানে সাতটি ভোটকেন্দ্র রয়েছে। রাশেদা সুলতানা তিনটি ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন। সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি। ওই সময়ে নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্টও পাননি তিনি।

রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন। 

তিনি বলেন, কোনো এজেন্ট যেন বুথে না ঢুকে সে জন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট মনিটরিং করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status