ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ঈদে টিপু আলম মিলনের ৪ নাটক
রিয়েল তন্ময়
প্রকাশ: Monday, 17 April, 2023, 1:04 PM

ঈদে টিপু আলম মিলনের ৪ নাটক

ঈদে টিপু আলম মিলনের ৪ নাটক

বৈশাখী টিভির জন্য এবার ঈদে ৪টি নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এরমধ্যে একটি একক ও ৩টি ৭ পর্বের ধারাবাহিক। 
ধারাবাহিক তিনটি হলো-আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম অভিনীত হানিফ খানের পরিচালনায় ‘দুই জামাই’ এবং আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’। রাশেদ সীমান্ত, তানজিকা ও মৌসুমী হামিদ অভিনীত একক নাটক ‘কন্ট্যাক্ট ম্যারিজ’-ও পরিচালনা করেছেন আল হাজেন। আল হাজেন পরিচালিত দু’টি নাটকেরই শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রবাসীরা ছাড়াও অস্ট্রেলিয়ান শিল্পীরাও অভিনয় করেছেন এ নাটক দুটিতে।

লেখক টিপু আলম মিলন বলেন, বরাবরের মতো এবারও নাটক লিখেছি দর্শকদের বিনোদনের দেয়ার জন্য । সারা বছর অক্লান্ত পরিশ্রমের পর ঈদ বিনোদনের জন্য তারা টিভি সেটের সামনে এসে বসে। সেসব বিনোদন পিয়াসী দর্শককে বিনোদন দেয়াই আমার লক্ষ্য। দর্শক বিনোদিত হলেই আমার পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে আমি করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status