ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এবার উত্তরায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 April, 2023, 11:25 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 April, 2023, 11:35 AM

এবার উত্তরায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

এবার উত্তরায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

এবার রাজধানীর উত্তরার একটি টিনশেড মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে, আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সরাসরি ভিডিওতে দেখা গেছে, মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন কয়েকজন। টিনশেড এই মার্কেটটিতে কাপড়ের দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status